সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


খোকন হাওলাদার, বরিশাল:চট্টগ্রাম মেডিকেল কলেজে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের বরিশাল জেলা শাখার ব্যানারে আজ বুধবার ( ৮ জুন) সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশীদ নীলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সাকিবুল ইসলাম সাকিব, ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাবের আবদুল্লাহ, হাসিব আহম্মেদ এবং জামান কবির।সমাবেশে বক্তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে জোনায়েদ সাকির ওপর হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেন। তারা অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি করেন।সমাবেশ শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দ্বগ্ধদের গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান জোনায়েদ সাকি। এ সময় তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।

Top