বরিশালে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ আলোচনা ও কর্মসূচি প্রণয়ণ শীর্ষক কর্মশালা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ আলোচনা ও কর্মসূচি প্রণয়ণ শীর্ষক কর্মশালা


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ আলোচনা ও কর্মসূচি প্রণয়ন শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১০টায় জেলার রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষনা ইন্সটিটিউটের আয়োজনে নিজস্ব হলরুমে এই কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

বিশেষ অতিথি ছিলেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল লতিফ আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ।কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক পরিচালক ড. গৌরপদ দাস এবং ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার সহ অন্যান্যরা।দুই দিনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কৃষকসহ ৭০ জন অংশগ্রহণ করেন।

Top