ভূমিহীন ও গৃহহীনদের হাতে দলিল তুলে দিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভূমিহীন ও গৃহহীনদের হাতে দলিল তুলে দিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি


নিজস্ব প্রতিবেদকঃবরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ভূমিহীন ও গৃহহীন ২৯ পরিবারকে দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অঃ)জাহিদ ফারুক শামীম এমপি। ৪ জুন শনিবার দুপুর ২ টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কনফারেন্স রুমে বরিশাল সদর উপজেলা আয়োজিত ভূমিহীন ও গৃহহীন পরিবারদের দলিল ও কবুলিয়ত হস্তান্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড.মো মাহবুবুর রহমান মধু,বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,মোঃআমির হোসেন বিশ্বাস, কাউন্সিল ১ নং ওয়ার্ড বিসিসি, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক নির্বাহী সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডক্টর আরিফ বিন ইসলাম,বরিশাল জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক শাজাহান মাস্তান সহ উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বরিশাল সদর উপজেলার,চরবাড়িয়া ইউনিয়নের লামচরীতে ভূমিহীন ও গৃহহীন ২৯ পরিবারকে ৩.৬৭ শতাংশ জমির উপর নির্মিত ঘরের দলিল ও কবুলিয়ত হস্তান্তর করেন।

Top