বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে সরকারি ভিপি সম্পত্তি দখল করে দেয়াল নির্মাণ;এসিল্যান্ড বরাবর অভিযোগ দাখিল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে সরকারি ভিপি সম্পত্তি দখল করে দেয়াল নির্মাণ;এসিল্যান্ড বরাবর অভিযোগ দাখিল


নজরুল ইসলাম আলীম :বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নে সরকারি ভিপি সম্পত্তি দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে,উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের ৯ ওয়ার্ডে উত্তর পাশে কিছু সরকারি ভিপি সম্পত্তি আছে। উক্ত সরকারি ভিপি সম্পত্তি জবরদখল করে স্থানীয় মৃত মোঃ শাহ আলম মোল্লার বখাটে পুত্র দখলবাজ ও ভূমিদস্যু নামে খ্যাত মোঃ বাদল মোল্লা জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি দেওয়ালের প্রাচীর নির্মাণ করেন। এই বিষয়ে নিয়ামতি ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে স্থানীয় আব্দুস সালাম সিকদারের পুত্র বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজলুল হক গত ১৫ ই ফেব্রুয়ারী সরকারি কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ বরাবরে নিয়ম অনুযায়ী বিশ টাকার সরকারি ফি সহকারে নীল কাগজে অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, উক্ত অবৈধ দেওয়াল নির্মাণের জন্য ২০ হাজার জনগণের চলচলের বাধার সম্মুখীন ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই জরুরী ভিত্তিতে উক্ত অবৈধ দেয়ালটি অপসারণ করা না হলে এই এলাকার জনগণ যেকোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বলে জানান।

বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উক্ত অভিযোগের দাখিলের ভিত্তিতে তিনি নিয়ামতি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সরোজমিনে তদন্তের আদেশ দিলে উত্তর তদন্তকারী কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত করতে গিয়ে উক্ত আবেদনের সত্যতা পেয়ে তিনি গত ৩রা মার্চ ইউঃভুঃঅঃ/নিয়ামতি /১৯/২০২২ স্মারকে সহকারী কমিশনার (ভূমি),বাকেরগঞ্জ বরাবরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দাখিল করা সত্বেও এখন পর্যন্ত উপজেলা ভূমি অফিস পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে আবেদনকারী জানান। তবে এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক এর নিকট জানতে চাইলে তিনি জানান,ইতিমধ্যে আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি এবং এ বিষয়ে আমরা অচিরেই আইনগত ব্যবস্থা নেব বলে জানান।

Top