২ দিনের সফরে বরিশাল আসছেন কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

২ দিনের সফরে বরিশাল আসছেন কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি


নিজস্ব প্রতিবেদক:শনিবার (০৪জুন) বরিশাল আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি। তার ব্যক্তিগত একান্ত সচিব (উপসচিব)এই তথ্য নিশ্চিত করেছেন।প্রতিমন্ত্রী সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা বিমানযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে ৮ টা ৪০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দর পৌছবেন।

সেখান থেকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে সকাল ১০ টায় বরিশাল আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে রাতে রাত্রিযাপন করবেন।রবিবার (৫ জুন) সকাল ৯ টা ১০ মিনিটে ইউএস বাংলা বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা এবং সকাল ১০ টা ২০ মিনিটে ঢাকার ডিওএইচএস, বারিধারাস্ত বাসভবনে উপস্থিত থাকবেন।

Top