বরিশালে ঘুমন্ত ৪ শ্রমিককে নিয়ে বালুবোঝাই বাল্কহেড ডুবি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ঘুমন্ত ৪ শ্রমিককে নিয়ে বালুবোঝাই বাল্কহেড ডুবি


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি ঘোষবাড়ির ঘাট-সংলগ্ন তুলাতলী নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (২ জুন) সকালে কেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ মো. মিলন ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।

জানা গেছে, ঘাটে বাল্কহেডটি দড়ি দিয়ে বাঁধা ছিল। সেখানে চালকসহ চারজন ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার (২ জুন) ভোরে দড়ি খুলে গিয়ে বাল্কহেডটি ¯্রােতে কিছুটা দূরে চলে যায়। একপর্যায়ে ভাটার কারণে একপাশ কাত হয়ে পানি ঢুকে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা চালকসহ তিন শ্রমিক সাতরে তীরে উঠতে পারলেও মিলন উঠতে পারেননি।কেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনার পর থেকেই নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মিলনের খোঁজ মেলেনি।

Top