২ বছর পর পুনরায় খুলনা-কলকাতা রুটে চালু হলো বন্ধন এক্সপ্রেস - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

২ বছর পর পুনরায় খুলনা-কলকাতা রুটে চালু হলো বন্ধন এক্সপ্রেস


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ২ বছর ২ মাস পর বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে।রোববার সকালে ভারতের কলকাতা কাচঁপুর থেকে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো বন্ধন এক্সপ্রেস। করোনা মহামারির কারনে গত ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়। করোনা সংক্রমণ কমে আসায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলাচল বন্ধ ছিল। এর আগে দু’দেশে ২০১৭ সালে চালু হয় ‘বন্ধন এক্সপ্রেস’।

সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার খুলনা-কোলকাতা রুটে চলাচল করবে ট্রেনটি। এই ট্রেন পুনরায় চালু হওয়ার ফলে স্বস্তি মিলেছে দু’দেশের যাত্রীদের মাঝে।
যাত্রীরা বলেন, দুই বছর পর আবারও বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় আমরা আনন্দিত।বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর অতিরিক্ত প্রধান বাণিজ্য ব্যবস্থাপক সুজিৎ কুমার বিশ্বাস বলেন, দু’দেশের মধ্যে ট্রেনটি চালু হওয়ায় যাত্রীদের ভিতরে আনন্দ বইছে। আমরা আজকের সকল যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।

Top