বেনাপোলে ২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সারাদেশে চলমান অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের কর্মসূচীর অংশ বিশেষ বেনাপোলে ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।রোববার সকাল সাড়ে ১১টায় বেনাপোল শহরে অভিযান চালিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু ইউসুফের নেতৃত্বে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেনাপোল স্টার ডায়াগনস্টিক ও বেনাপোল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ সময় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনীর জন্য এক মাস সময় দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু ইউসুফ বলেন, যে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো এখনও লাইসেন্স এর প্রক্রিয়া গ্রহন করেনি। পরববর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা দিয়ে আমরা সিলগালা করে দিচ্ছি।

Top