বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালে ট্রাক চাঁপায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে বিএনপি নেতাসহ দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক আকতার হোসেন (৪৫) এবং নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে হাতেম আলী কলেজের ছাত্র সুদীপ্ত সাহা গোপাল (২৫), ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অন্তু সাহা হৃদয় (২৪)।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, বিএনপি’র সমাবেশ শেষে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে নিজবাড়ী উজিরপুর ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজ সংলগ্ল রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আকতার হোসেনকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তিনি আরও জানান, নিহত বিএনপি নেতার লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতকটি ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে চালক গোপাল ঘটনাস্থলে এবং আরোহী অন্তু শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। তিনি আরও জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Top