বেনাপোলে দুই যুবকের পায়ুপথ থেকে মিললো ৩টি সোনার বার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে দুই যুবকের পায়ুপথ থেকে মিললো ৩টি সোনার বার


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টে দুই যুবকের কাছ থেকে ৩৫০ গ্রাম ওজনের ৩টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এনএসআই।বুধবার সকালে বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার পালন থানার নুরুজ্জামান খান এর ছেলে মো. ফাহাদ উজ জামান খান (২১) ও একই থানার কাশেম খান এর ছেলে নান্টু খান (২৩)।

কাস্টমস কতৃপক্ষ জানায়, সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়। পরে ক্লিনিকে নিয়ে এক্সরে করিয়ে সোনার বার নিশ্চিত হয়ে পায়ুপথ থেকে ৩টি সোনার বার বের করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Top