শার্শায় ভারতীয় রুপা ও মোটরসাইকেল সহ পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ভারতীয় রুপা ও মোটরসাইকেল সহ পাচারকারী আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত থেকে৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেল সহ জসিমউদ্দিন(৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছ পুলিশ।মঙ্গলবার(২৪ মে) বিকালে উপজেলার গোগা টু সাতমাইল রোডের বসতপুরফুলতলা মোড় থেকে এ রুপার চালানটি আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্ররপুলিশ।আটক জসিম উদ্দিন উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুলইসলামের ছেলে।পুলিশ জানায়,রুপা পাচারের গোপন খবরে গোগা টু সাতমাইল রোডেরবসতপুর ফুলতলা নামক স্থানে অভিযানে চালিয়ে একটি মোটরসাইকেল সহজসিমকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলেতল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপাউদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুলইসলাম জানান,আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানার অধীনে
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Top