বেনাপোলে ৫টি বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ৫টি বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে বিজিবি সদস্যরা।সোমবার (২৩ মে) ভোরে তাদের আটক করা হয়।আটক অস্ত্র ব্যবসায়ীরা হলেন, সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মো. শাহ জামাল ওরফে কালু (৫৩) ও তার ছেলে সোহেল আহমেদ (২৮)।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী। আটক বাবা-ছেলের বিরুদ্ধা অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।

Top