গৌরনদী ও আগৈলঝাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গৌরনদী ও আগৈলঝাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২০ মে) থেকে বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া ও সদর উপজেলায় এই কার্যক্রম শুরু হয়।

২০০৭ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে এবং তাদের কেউ ভোটার না হয়ে থাকলে নির্ভুল তথ্য দিয়ে এবার ভোটার হতে পারবেন তারা। এছাড়া মৃত ভোটারদেরও হালনাগাদ তালিকা থেকে বাদ দেয়া হবে। নতুন ভোটার হতে তথ্য দিতে পেরে খুবই খুশি নতুন প্রজন্ম। আগামীতে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার কথা বলেন তারা।এদিকে, এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান। বরিশাল জেলায় এবার ১ লাখ ৩৭ হাজার ১শ’ ৯৯ জন নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে নির্বাচন কমিশন।

Top