স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক ফসল পাটোয়ারী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক ফসল পাটোয়ারী


মল্লিক মোঃ জামাল বরগুনা প্রতিনিধি:আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সমাজসেবক বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন ফসল পাটোয়ারী।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা আবু ইউসুফ এর কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।স্বতন্ত্র প্রার্থী ফসল পাটোয়ারী বলেন,ইউনিয়নবাসীর কাছে আমি অতি চেনা মুখ।কারণ আমি ইউনিয়নের জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। তাছাড়া আমার দাদা এই নয়নের চেয়ারম্যান ছিল।আমার বাবা এই ইউনিয়নের জনপ্রতিনিধি না হয়েও এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ-কালভার্ট পর্যন্ত তিনি নিজের হাতে করেছেন।

তাই আজ আমি পচাকোড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান বানায় তাহলে আমি তাদের একটি মডেল ইউনিয়ন উপহার দেবো। এটাই হবে আমার নির্বাচনী ইশতেহার। তিনি আরও বলেন,সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।ঘোষিত তফসিল অনুসারে ভোট গ্রহণ আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বাছাই ১৯ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।

Top