বিএনপিকে দমন-পীড়ন বন্ধ করে জনতার পাশে দাঁড়ান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বিএনপিকে দমন-পীড়ন বন্ধ করে জনতার পাশে দাঁড়ান


মোহাম্মাদ রফিকুল ইসলাম :বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র বিদায় করে দিয়েছে। এখন যদি নিজেদের অবস্থান ধরে রাখতে চান তাহলে অবিলম্বে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের দমন-নিপীড়ন বন্ধ করে গণতন্ত্রকামী জনতার পাশে এসে দাঁড়ান। নইলে জনগণের সঙ্গে আপনাদের মোকাবিলা করতে হবে।দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মে) বরিশাল নগরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। বিএনপিকে দমনে প্রশাসন রাজপথে নামলে এ দেশের অবস্থাও হবে শ্রীলঙ্কার মতো। আপনারা ভালো হয়ে যান। নিরপেক্ষ আচরণ করেন।মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ নতুন করে ইভিএম ভোটের ষড়যন্ত্র শুরু করেছে। নিশিরাতের অযোগ্য-অদক্ষ এই সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু।

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলার সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও উত্তর জেলার সদস্য সচিব মিসজানুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদ ও আবু নাসের মো. রহমতউল্লাহ এবং মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।

Top