বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


হাফিজ মাহামুদ: বরিশাল নগরের কাজিপাড়া তেমাথা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মিনজার হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।শনিবার (১৪ মে) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।তিনি বলেন, বরিশাল নগরের কাজিপাড়া তেমাথায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় মিনজার নামে এক মাদক বিক্রেতাকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এনায়েত হোসেন আরো জানান, ঐ ইয়াবার চালান বরিশালে সাইফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতার কাছে নিয়ে আসছিল মিনজার। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। সাইফুলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায় বলে জানান আটক মিনজার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপ-পরিচালকের দায়িত্বে) পরিতোষ কুমার কুন্ডু বলেন, পলাতক মাদক বিক্রেতা সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক মিনজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Top