এক কিশোর গলায় ফাঁস দিয়েছে আত্মহত্যা করেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

এক কিশোর গলায় ফাঁস দিয়েছে আত্মহত্যা করেছে


হাফিজ মাহামুদ: নেশার টাকা না পেয়ে বরিশাল নগরের পলাশপুরে বাপ্পী খান (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়েছে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৩ মে) গভীর রাতে নিজ বসায় ঘরের আড়ার সঙ্গে সে গলায় ফাঁস দেয়।পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বাপ্পী বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার শাহিন খানের ছেলে এবং সে নগরের বান্দরোডস্থ মোটরসাইকেলের পার্টস বিক্রয়ের দোকানে কাজ করতো। এই কিশোরের মা জানিয়েছেন, বাপ্পী কিছুদিন ধরে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং সে মাদক ক্রয়ের টাকার জন্য প্রায়শই ঘরে অশান্তি করে আসছিল। শুক্রবার সন্ধ্যা রাতে সে নেশার টাকার জন্য ফের অত্যাচার চালায়। এ সময় তাকে গালমন্দ করলে সে ঘর থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে ঘরে আসে এবং সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানা, মৃত্যুর পর কিশোরের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি কার্যক্রম চলছেশনিবার (১৪ মে) দুপুরে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, কিশোরের আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Top