শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে বোরো ধান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে বোরো ধান


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালে ঘুর্ণিঝড় অশনির প্রভাবে টানা বৃষ্টিতে পাকা বোরো ধান খেত পানিতে তলিয়ে যাওয়ায় এবং শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছেন না জেলার অধিকাংশ উপজেলার কৃষকরা।খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েকটি উপজেলার খেতের ধান ইতোমধ্যে বিনষ্ট হয়ে গেছে। এছাড়া খেতে বসেই ধানে সবুজ গেঁজ বের হয়েছে। ফলে হাজারো কৃষক বিপর্যস্ত হয়ে এখন দিশেহারা হয়ে পরেছেন। চাষীরা জানিয়েছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে যেসব শ্রমিকদের আনা হয়েছিলো, তারা ধানের খেতে পানি দেখে ইতোমধ্যে পালিয়ে গেছে। ফলে সর্বত্র শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপায়অন্তুর না পেয়ে কৃষক পরিবারের নারী-পুরুষরা এখন পানি থেকে বোরো ধান ঘরে তুলতে প্রানপণ চেষ্টা করছেন।

জেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলার দশ উপজেলায় ৫৯ হাজার ৩৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে তিন হাজার দুইশ’ হেক্টর বেশি। এবার সর্বত্রই বাম্পার ফলন হয়েছে। তবে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে প্রবল বর্ষনে এসব উপজেলার অধিকাংশ বোরো ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সূত্রে আরও জানা গেছে, জেলার কয়েক হাজার কৃষক পরিবারের মধ্যে বোরো মৌসুমে অর্ধেকেরও বেশি বর্গা চাষী রয়েছেন। যাদের জমির ধান আগাম পেকেছে তারা রমজান মাসের মধ্যেই তা কেটে ঘরে তুলেছেন। তবে এর সংখ্যা শতকরা ৫০ ভাগ। বাকি অর্ধেক চাষীর ধান বিলম্বে পাকার কারণে অশনি’র কবলে পরেছে। ওইসব চাষীরাই এখন শ্রমিক সংকটের কারনে বোরো ধান কেটে ঘরে তুলতে না পারায় ক্ষডুগ্রস্ত হচ্ছেন।

Top