ধান কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ধান কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে


মোহাম্মাদ রফিকুল ইসলাম :বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত রাম কান্ত হালদার (৭০)আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের বাসিন্দা।আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রাম কান্ত শুক্রবার সকালে তার বাড়ির পাশের ঘেরের মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কাটতে যান। দুপুর হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে ঘেরের পাড়ে গেলে তাকে মৃত অবস্থায় পানির মধ্যে পরে থাকতে দেখেন।

এ ঘটনায় রাম কান্তর ছেলে নিখিল হালদার শুক্রবার বিকেলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. ইয়ার হোসেন জানান, নিহত রাম কান্ত উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত ছিলেন। তাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পানিতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ছেলে নিখিল বলেছেন।

Top