৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে


সিরাজুল ইসলাম রাকিব:জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে। একইসঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মা তানজিনা বেগমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১৪ মে) দুপুরে জেলার গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লায় এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, মাদারীপুরজেলার কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানজিনা বেগম তার গৌরনদীর বাবার বাড়িতে বসে ১৬ বছর বয়সের মেয়ে তুবা আক্তারের বিয়ের আয়োজন করেছিলেন।

জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।একইসঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও একইসঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

Top