উজিরপুরে খালের মুখ বন্ধ করে পাকা ভবন নির্মাণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

উজিরপুরে খালের মুখ বন্ধ করে পাকা ভবন নির্মাণ


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারের উত্তরপাড় থেকে আগৈলঝাড়া উপজেলার সাথে যোগাযোগের জনগুরুত্বপূর্ণ সেনের খালের মুখ (হারতা নামকস্থানে) বন্ধ করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।খালের পানি চলাচল ও বাজারের ব্যবসায়ীদের মালামাল আনা-নেয়ার জন্য নৌযান চলাচলের দাবিতে আজ শনিবার (১৪ মে) সকালে হারতা বাজারের কয়েকশ’ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে রাস্তায় বসে খালটি রক্ষার দাবিতে বিক্ষোভ সভা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সেনের খালের হারতা এলাকার মুখ বন্ধ করে স্থানীয় ভাই ভাই হোটেলের মালিক অহিদুল ইসলাম গত কয়েকদিন থেকে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। প্রথমপর্যায়ে তাকে বাঁধা প্রদান করা হলেও তিনি কতিপয় ব্যক্তির প্রভাব বিস্তার করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ বাড়ৈ, স্থানীয় ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, হারতা বাজার দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদারসহ একাধিক ব্যবসায়ীরা জানান, প্রায় দুইশ’ বছরের পুরাতন খালের মুখ বন্ধ করে পাকা ঘর নির্মাণ করা হলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর অপুরনীয় ক্ষতি হবে। পাশাপাশি ওই এলাকার চাষীদের চাষাবাদ মারাত্মকভাবে ব্যহত হবে।হারতা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অমল মল্লিক বলেন, সেনের খালের মুখ বন্ধ করে পাকা ঘর নির্মাণের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। অভিযুক্ত অহিদুল ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে স্থানীয় রুবেল খালের মুখ বন্ধ করে পাকা ঘর নির্মাণ করছে।উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, সরকারী খাল দখলের কোন সুযোগ নেই। আমি নিজে সরেজমিন পরিদর্শন করে খাল দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Top