ভারতে পাচার হওয়া ৬ নারী জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভারতে পাচার হওয়া ৬ নারী জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরেছে


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃভারতে পাচার হওয়া ৬ নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে। বুধবার সন্ধ্যা ৬ টার সময় তাদের ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।ফেরত আসারা হলোঃ ঢাকা জেলার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার ( ২০) মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার আব্দুস শুকুর এর মেয়ে মৌমিতা রায় (২২) যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের গফফার আলীর মেয়ে জরিনা বেগম (২৩) ঢাকার আবিদ মিয়ার মেয়ে সীমু রহমান (২২) শেরপুর জেলার জাবেদ আক্তার এর মেয়ে রিয়া আক্তার (২১) ঢাকা জেলার জব্বার খানের মেয়ে জারা খান (২১)। তারা ভারতের আদালতের মাধ্যেমে মহারাষ্ট্রের পাজোলা নামে একটি শেল্টারহোমে ছিল।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহমেদ বলেন, ভালো কাজের আশায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে তারা জেলে যায়। এরপর তারা দুই থেকে তিন বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।যশোর রাইটস এর এরিয়া কোয়ার্ডিনেটর মুহিদ চৌধুরী বলেন, পাচার হওয়ার শিকার নারীদের বেনাপোল থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর নিয়ে শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Top