বরিশালে পুলিশ কমিশনারের বিদায়ী সংবর্ধনা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে পুলিশ কমিশনারের বিদায়ী সংবর্ধনা


খোকন হাওলাদার, বরিশাল :অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১০ মে)রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম এবং জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।গত জানুয়ারীতে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। অতিরিক্ত আইজিপি হিসেবে তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

Top