বরিশালে নয় কেজি গাঁজাসহ আটক ৫ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে নয় কেজি গাঁজাসহ আটক ৫


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।সোমবার বিকালে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পরির্দশক হরিদাস নাগের নেতৃত্বে নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করে।আটক কৃত দুই নারী মাদক ব্যবসায়ী হলেন- বরিশাল কোতয়ালি মডেল থানা এলাকার রসুলপুর বস্তির মৃত বাদল হাওলাদারের স্ত্রী মালেকা (৫০) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মৃত আব্দুর রহিম খানের স্ত্রী জাহানারা বেগম ওরফে জানু (৪০)।অপরদিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একই টিম বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় বিকাল ৫টার দিকে আট কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করে।

আটক কৃত তিন যুবক মাদক ব্যবসায়ী হলেন- কুমিল্লা জেলার কোতয়ালি থানার রাজমঙ্গলপুর এলাকার বাদশা মিয়া খন্দকারের ছেলে নুর ইসলাম খন্দকার (২৬), একই জেলার একই থানার বাজগ্ড্ডোা ঝাকুনীপাড়া এলাকার আবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬) ও একই এলাকার গাজীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে জসিম (৩৫)।আটককৃতদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় প্রথম মামলা করা হয়েছে।মহানগর গোয়েন্দা পুলিশের পরির্দশক হরিদাস নাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নয় কেজি গাঁজাসহ পাঁচ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Top