গণসংবর্ধনা ভূষিত হলেন বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন মল্লিক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গণসংবর্ধনা ভূষিত হলেন বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন মল্লিক


নজরুল ইসলাম আলীম:বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব জাহাঙ্গীর হোসেন মল্লিক বিশ্ব সংস্থা-হিউম্যান রাইডস এর বরিশাল বিভাগের সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গত ৫ই মে রোজ বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় ফরিদপুর ইউনিয়নের কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামের স্থানীয় সুশীল সমাজের আয়োজনে এক বিশাল গণসংবর্ধনা আয়োজন করা হয়।উক্ত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রোটারিয়ান প্রকৌশলী মোঃ ফিরোজ সন্যামত,আবাসিক প্রকৌশলী বোরহান উদ্দিন বিদ্যুৎ সরবরাহ ভোলা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালেহ ইকবাল, পরিচালক সান-লাইফ ইনস্যুরেন্স কোঃলিঃ ও চেয়ারম্যান আল্লামা ইয়াকুব (রহঃ) ফাউন্ডেশন, এস এম সিরাজুল ইসলাম বাশার সিকদার, সাবেক চেয়ারম্যান ৫ নং দুর্গাপাশা ইউনিয়ন,প্রধান বক্তা হিসেবে বক্তৃতা প্রদান ও পরিচালনা করেন আবুল বাশার চাপ্রাসী,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ৬ নং ফরিদপুর,বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করেন আব্দুল জলিল মল্লিক এছাড়াও উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকিয়া বক্তৃতা প্রদান করেন।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ছাকিউর রহমান (সাকিব),সহকারী অধ্যাপক, হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, ফরিদপুর, বাকেরগঞ্জ।

Top