বাকেরগঞ্জের থানা পুলিশের সহযোগিতায় চাঞ্চল্যকর রনি হত্যা মামলার আসামী হাত কাটা মামুনসহ দুইজনকে গ্রেফতার করেন র‌্যাব-৮ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বাকেরগঞ্জের থানা পুলিশের সহযোগিতায় চাঞ্চল্যকর রনি হত্যা মামলার আসামী হাত কাটা মামুনসহ দুইজনকে গ্রেফতার করেন র‌্যাব-৮


নজরুল ইসলাম আলীম:বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঞ্চল্যকর রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন ওরফে হাত কাটা মামুন ও তার সহযোগী আবদুর রবকে নারায়নগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‍্যাব-৮।রবিবার (১মে) বেলা ১২ টায় বরিশাল নগরীর রুপাতলিতে র‍্যাব -৮ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন অধিনায়ক জামিল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার (৩০ এপ্রিল) ভোর রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জে অভিযান চালায়। এসময় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলোচিত রবিউল ইসলাম রনি মোল্লা হত্যা মামলার আসামি হাত কাটা মামুন ও তার সহযোগী আবদুর রবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে অন্তত ২২ টি মামলা রয়েছে। এছাড়া আবদুর রবের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজী ও বালু উত্তোলনসহ একাধিক অভিযোগ রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানান অধিনায়ক জামিল হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল র‍্যাব-৮ এর উপ পরিচালক মেজর জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বরিশালের বাকেরগঞ্জের উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি মোল্লাকে মেম্বার মামুন রাতের আধারে তার নিজ ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে নিশংস ভাবে হত্যা করেন। এ ঘটনার নিহতের বাবা ইয়াছিন মোল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

Top