বরিশালে নৌযাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে নৌযাত্রী হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল :ঈদে নৌযাত্রীদের হয়রানি আর টোল আদায় বন্ধের প্রতিবাদসহ ১২ দফা দাবিতে বরিশালে মানবন্ধন করেছে নৌযাত্রী ঐক্য পরিষদ।শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নিলুসহ অন্যরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ঈদ এলেই ভাড়া বাড়ায় মালিকরা, এতে সুবিধার পরিবর্তে যাত্রীদের ভোগান্তি আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এসব ক্ষেত্রে অইন থাকলেও এর প্রয়োগ নাই।অপরদিকে পন্টুনে প্রবেশের জন্য টিকিট নেওয়া বন্ধের দাবিসহ ঈদে যাত্রীদের নিরাপত্তার জন্য ও দুর্ঘটনা রোধে লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখার ব্যবস্থা নেওয়ার কথা বলেন বক্তারা।পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন করলে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।

Top