শার্শায় ২শ’ পিস ইয়াবা সহ গ্রেফতার ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ২শ’ পিস ইয়াবা সহ গ্রেফতার ২


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শা উপজেলা এলাকা থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বুধবার (২৭ এপ্রিল) বিকালে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে মাদক সহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, শার্শার গোগা গ্রামের ইয়ার আলী মোল্লার ছেলে আক্কাছ আলী (৩০) ও একই গ্রামের রফিকুল মোল্লার ছেলে আলামিন মোল্লা (৩০)। উদ্ধারকৃত মাদকের মুল্য ৬০ হাজার টাকা।

এবিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, সাতমাইল এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন সাতমাইল টু গোগা গামী সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Top