বরিশালে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালের হিজলা উপজেলা সদরে একটি জুতার দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে ব্যবসায়ী তারেক হোসেনকে (৩৫) মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় দুই লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত তারেক বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। দোকান বন্ধ করে তাঁরা বিক্ষোভ করেন। যদিও ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন তাঁদেরকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।স্থানীয় ব্যবসায়ী রাহাতুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রিপন ব্যাপারী নামের একজন ক্রেতা হিজলা বন্দরের তারেকের জুতার দোকানে জুতা কিনতে আসেন। জুতা দেখার সময় ক্রেতা রিপন ব্যাপারী একটি স্যান্ডেল ভেঙে ফেলেন। এ নিয়ে দোকান মালিক তারেকের সঙ্গে ক্রেতা রিপনের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে রিপনকে দোকান থেকে বের হয়ে যেতে বললে তিনি রেগে যান।

পরে রাত ৭টার দিকে ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করা হয়। এ সময় তারেককে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যান।স্থানীয় ব্যবসায়ীরা আহত তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, ‘দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে এব্যাপারে আইনি ব্যবস্থা নেব। এখনও কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। ব্যবসায়ী তারেক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Top