বেনাপোল সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার (২০ এপ্রিল) ভোরের দিকে ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে স্বর্ন পাচারকারী মনিরুল ইসলামকে আটক করে বিজিবি। আটক মনিরুল বালুন্ডা গ্রামের মৃত: নূর মোহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর আসে একজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের ২৫ গজ অভ্যন্তরে তার নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করে। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলাম নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top