বেনাপোলে হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা হারুনসহ আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে হত্যা মামলার প্রধান আসামী ভাতিজা হারুনসহ আটক ২


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৫৪) সহ দুইজন কে আটক করেছে পুলিশ।সোমবার বিকালে যশোর রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক প্রধান আসামী মো. হারুন মগর আলীর ভাই আরব আলীর ছেলে।

অপর আসামী মো. সামছুর (৬০),সে কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ তারিখে বসতবাড়ির জায়গা জমিকে কেন্দ্র করে মারামারি হয়। এতে মগর আলী নামে একজন মারা যায়। ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান আসামী হারুনসহ মোট দুইজনকে আটক করা হয়। বাকি আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

Top