বরিশালে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ


খোকন হাওলাদার, বরিশাল:নবম পে-কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত পে-স্কেল বাস্তবায়ন, বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারনসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখাসহ ৭ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় নগরীর হেমায়েত উদ্দিন রোডের এ,কে ইনস্টিটিউশন হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের আহবায়ক মো. গোলাম কাদের তানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. তারিকুল ইসলাম পলিন্স, ১২ থেকে ২০ গ্রেডের সমন্বিত অধিকার আদায় ফোরামের সভাপতি মো. লুৎফুর রহমান, মো. ওয়ারেচ আলী, মো. ইব্রাহিম খলির ও আনিচুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা নবম পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত পে-স্কেল বাস্তবায়ন, পে-স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তবর্তীকালীন সময়ে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান, বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারন, সচিবালয়ের ন্যায় সকল দপ্তর ও অধিদপ্তরে পদ ও পদবী পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনবহাল সহ বিদ্যমান গ্রাচ্যুইটি আনুতোষিকের হার ৯০ ভাগের স্থলে শতভাগ নির্ধারণ সহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

Top