বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা কারিকুলাম ট্যাম্পলেট’ বিষয়ের ওপর এই কর্মশালার আয়োজন করা হয়।বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্সপারসন ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

ববির আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন অনুষ্ঠান পরিচালনা করেন।দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ৪২ জন সিনিয়র শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন। বুধবার দুই দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

Top