বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৮ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৮


মো. সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলার পলাতক আট আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৩ এপ্রিল) বেনাপোল থানাধীন বিভিন্ন জায়গায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামীরা হলেন, বেনাপোল ভবারবেড় গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে মো. রনি, একই গ্রামের তাহের আলীর ছেলে টুটুল শেখ, দক্ষিণ বারোপোতা গ্রামের মৃত মহর আলীর ছেলে মুকুল হোসেন, গাজিপুর গ্রামের আবুল খায়ের এর ছেলে মেহেদী হাসান, কাগজপুকুর গ্রামের তোফাজ্জেল এর ছেলে মো. আব্দুল্লাহ আল-মামুন, বোয়ালিয়া গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মো. ইদ্রিস আলী, কাগজপুকুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে মো. মফিজুর, কাগমারী গ্রামের শিহাব উদ্দিনের ছেলে মো.বিল্লাল হোসেন।

আট আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ৫০০ গ্রাম গাঁজা ও একজন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Top