বরিশালে ট্রলার ডুবির ঘটনায় মা-মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ট্রলার ডুবির ঘটনায় মা-মেয়ের লাশ উদ্ধার, নিখোঁজ ৩


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও তিন জন। শুক্রবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তৌহিদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত দুজন হলেন মাহিনূর বেগম (৫৫) ও তাঁর মেয়ে নাছরিন বেগম (২৫)।

ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ৮জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জের মাঝেরচর থেকে দলিল খাজুরিয়ায় যাচ্ছিল। পরে গজারিয়ায় পৌঁছালে নদী উত্তাল থাকায় প্রচন্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। ওই সময় ঘটনাস্থলের পাশে নদীতে টহলে থাকা কোস্টগার্ডের একটি টিম উদ্ধারে যায়। এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। এ ছাড়া ৪জন জীবিত উদ্ধার হলেও এখনও তিন জন নিখোঁজ রয়েছ।তৌহিদ জামান আরও জানান, নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) তৌহিদ জামান।

Top