শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত,আহত চালক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত,আহত চালক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় কওছার আলী(৯০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগআঁচড়া স্হানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকাল ৭টার দিকে যশোর- সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।নিহত কওছার ঝিকরগাছা নাভারন ঘোডাউন কলোনি পুর্ব পাড়া গ্রামের কালুর ছেলে।আহত হলেন ভ্যানচালক সাহেব আলী (৬৫)। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানা পুলিশের (ওসি) মন্জুরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭ দিকে কওছার কবিরাজ বাড়ী যাওয়ার জন্য ভ্যানযোগে তার জামাইয়ের বাড়ী থেকে সোনাবাড়ীয়াই যাচ্ছিলো।পথিমধ্যে যশোর – সাতক্ষীরা মহাসড়কের বেলতলা মুড়ির মিল নামক স্হানে পৌছালে সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি ট্রাক( ঢাকা মেট্রো ট-২০২৯২৮) ভ্যানের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে কওছার ও ভ্যানচালক সাহেব আলী পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্নক আহত হয়।স্হানীরা পরে তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে ভর্তি করে।এতে কওছারের অবস্হার অবন্নতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নাভারন হাইওয়ে পুলিশের ওসি মন্জুরুল ইসলাম জানান,সাতক্ষীরা গামী দ্রুতগতির ট্রাক যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে হাসপাতালে একজন নিহত হয়েছে।অপরজন চালক এতে মারাত্নক আহত হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক আছেন। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।

Top