বরিশালে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


খোকন হাওলাদার, বরিশাল:বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. রুবেল খন্দকার (৩০)। গতকাল মঙ্গলবার (০৫ এপ্রিল) রাতে রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন হোটেল স্বাধীন পার্কের দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। লোকমান হোসেন বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি) টিম খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ওসি আরও জানান, নিহতের বাড়ি বাকেরগঞ্জে হলেও তিনি বরিশালের রুপাতলী বাজারে মাছ বিক্রি করতেন। এ কারণে তিনি হোটেল স্বাধীন পার্কে দীর্ঘদিন ধরে রুম ভাড়া নিয়ে থাকতেন।হোটেলে লিপিবদ্ধ তথ্যের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজয় জানান, নিহত ব্যক্তির নাম রুবেল খন্দকার (৩০)। দুই সন্তানের জনক রুবেল পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি ওই হোটেলে ভাড়া থাকতেন।

Top