জেলে পল্লীর শিশুদের পাশে বিএনএসডি ফাউন্ডেশন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

জেলে পল্লীর শিশুদের পাশে বিএনএসডি ফাউন্ডেশন


প্রেস বিজ্ঞপ্তিঃ জেলে পল্লীর শিশুদের পাশে দাঁড়াল বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন)। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য গৃহীত শিক্ষা কার্যক্রমের আওতায় বিমানবন্দর থানাধীন মেঘিয়া গ্রামের জেলে পল্লীর শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল – বিএনএসডি ফাউন্ডেশন স্কুল মেঘিয়া এর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন শিকদার, উপপরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, স্কুল প্রকল্পের সহকারী পরিচালক সাদেকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংস্থার চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক বলেন, আমরা হতদরিদ্র ও প্রান্তীক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বিএনএসডি ফাউন্ডেশন সামাজিক উন্নয়নে কাজ করছে। শীঘ্রই আমরা মেঘিয়ার জেলে পল্লীতে একটি স্কুল চালু করবো । উল্লেখ্য, প্রতিষ্ঠাতালগ্ন থেকে বিএনএসডি ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়ন কর্মসূচির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করছে। মেঘিয়া গ্রামে নারী উন্নয়ন কর্মসূচি, লাফাদী গ্রামে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, নগরীর কাশিপুরে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা এবং দরিদ্র উন্নয়নে সেলাই প্রশিক্ষণকেন্দ্রে পরিচালনা করছে সংস্থাটি।

Top