শার্শার সাবেক চেয়ারম্যান এর বাড়ি থেকে বোমা সহ দুই সন্ত্রাসী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শার সাবেক চেয়ারম্যান এর বাড়ি থেকে বোমা সহ দুই সন্ত্রাসী আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ শার্শার সাবেক উলাশী ইউনিয়ন এর চেয়ারম্যান আয়নাল হোসেনের মাছের ঘেরের একটি বিল্ডীং থেকে তিনটি তাজা বোমা সহ দুই জনকে আটক হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টার সময় যশোর র‌্যাব – ৬ তাদের আটক করে।আটককৃতরা হলেনঃ- কন্যাদহ গ্রামের মৃত ইকরাদ আলী মাল্লোর ছেলে ওমেদ আলী মাল্লো (৪০),ও মহেশখোড়া গ্রামের আমের আলী মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৮)।স্থানীয় উলাশী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আয়নাল একজন সন্ত্রাসী। সে বিএনপি থেকে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করে। এরপর সে আওয়ামীলীগের অনেক নেতাকর্মীর উপর অন্যায় অত্যাচার করে। তার অত্যাচারে এলাকার অনেক লোক বাড়ি ছাড়া। সে এলাকার মানুষের হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে মাচ চাষ করে। কাউকে লিজের টাকা দেয় না। সে বিগত নির্বাচনের আগে ও এলাকায় বোমা মেরে ভিতি সৃষ্টি করেছিল। বাড়ি থেকে কেউ ভোট দিতে গেলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি ও দেয়া হয়েছিল।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান বলেন, মধ্য রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শার্শা এলাকায় নাশকতা সৃষ্টির ল্েয শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের আয়নাল চেয়ারম্যানের বিল্ডিংয়ে বোমা রাখা রয়েছে। এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালালে তিনটি তাজা ককটেল বোমা , নগদ তিন হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Top