বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা


খোকন হাওলাদার, বরিশাল:বরিশালে ওজন ও পরিমাপে কম দেয়া এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার ( ৫ এপ্রিল) দুপুরে নগরীর নতুন বাজার এবং ফরিয়াপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ওজনে কম প্রদান করার দায়ে নতুন বাজারের ত্রিকন্যা মিস্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং ফরিয়াপট্টির মেসার্স গোপাল ভান্ডার থেকে ৫ হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিএসটিআই পরিদর্শক রিগ্যান বৈদ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান।

Top