বেনাপোলে মাহে রমজান উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে মাহে রমজান উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোলে বিভিন্ন সংগঠনের সাথে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা করেন পুলিশ।রোববার সকালে থানা সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাভারন সার্কেল এএসপি মো. জুয়েল ইমরান।এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন বাজার কমিটি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, বেনাপোল অবস্থিত সকল ব্যাংকের ব্যবস্থাপক, চেকপোস্ট কুলি ইউনিয়নসহ স্থানীয় বাসিন্দারা।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, রমজান মাসে ও ঈদে বাজার গুলোতে যেন কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন রাখা ও ব্যাংক লেনদেন নিরাপত্তাসহ বিভিন্ন দিক-নির্দেশনা দেন।সংগঠনের পক্ষ বক্তব্য রাখেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন, শাখারীপোটা বাজার কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ বাহার আলি, খলশী বাজার কমিটির শাহাজান কবির, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আক্তার হোসেন, শ্রমিক নেতা রাজু আহমেদসহ আরো নেতৃবৃন্দ।পবিত্র রমজান মাস ও ঈদে ব্যবসায়ীদের এ ধরনের দিক নিদের্শনা দেওয়ার আয়োজন করার জন্য বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া কে ধন্যবাদ জানান উপস্থিত ব্যবসায়ী নেতারা।

Top