প্রতারণার দায়ে বরিশালে দুই নারী দালাল আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

প্রতারণার দায়ে বরিশালে দুই নারী দালাল আটক


খোকন হাওলাদার, বরিশাল:গ্রামাঞ্চল থেকে আসা সহজ-সরল রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রতারণার দায়ে বরিশালে দুই নারী দালালকে আটক করেছে প্রশাসন। এদের মধ্যে একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার এই অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সূত্র জানায়, গ্রাম থেকে আসা অসহায় রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিকে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো একটি চক্র। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন গত শনিবার দুপুরে শের-ই বাংলা মেডিকেলে অভিযান চালায়। এ সময় সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা সুমাইয়া আক্তারকে ২ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।অপরদিকে ঝালকাঠীর নলছিটি উপজেলার বাসিন্দা আশামনি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Top