বেনাপোল স্থল বন্দরে বোমা হামলার ঘটনায় ৭জন গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল স্থল বন্দরে বোমা হামলার ঘটনায় ৭জন গ্রেফতার


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দরে বোমা হামলার ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে ৭জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গত ২৯ মার্চ মঙ্গলবার সকালে স্থলবন্দর দখলকে কেন্দ্র শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক বোমা বিস্ফোরণে ১০ জন আহত হয়। পরের দিন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দোষীদের গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করে এবং সিসিটিভি ফুটেজ দেখে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করলে বেনাপোল পোর্ট থানা পুলিশ শনিবার সকালে অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার বালুন্ডা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাওলা লিটন, নজরুল ইসলামের ছেলে শিমুল হোসেন,বৃত্তি আঁচড়া গ্রামের জলিলের ছেলে বারিক, কাগজপুকুর গ্রামের মৃত মোসলেম সর্দারের ছেলে সুমন হোসেন, দিঘীরপাড় গ্রামের দাউদ কাজীর ছেলে আয়নাল কাজী, ভবেরবেড় গ্রামের মৃত ইস্রাফিল হোসেনের ছেলে ফারুক হোসেন এবং দিঘীরপাড় গ্রামের মৃত খালেকের ছেলে ইফতেখার রনি।আজ দুপুরে গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

Top