বেনাপোল সীমান্তে সচল পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে সচল পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে একটি সচল পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আঃ সাত্তার মোড়ল (৫০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মৃত জাহান আলী মোড়লের ছেলে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মোড়লের বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে অভিযান চালিয়ে একটি সচল লোহার তৈরী পিস্তল, ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Top