বরিশালে বিভিন্ন দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বিভিন্ন দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন


খোকন হাওলাদার, বরিশাল :প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ২ হাজার টাকা ভাতা প্রদান এবং সরকারি-বেসরকারি ও স্বকর্মসংস্থান নিশ্চিত করাসহ তাদের জন্য আসন্ন বাজেটে বরাদ্ধ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মূক-বধির সংঘ। শুক্রবার (০১লা এপ্রিল) সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বরিশাল মূক-বধির সংঘের সভাপতি আজিম হোসেন সোহানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে ইশারা ভাষায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবু সুফিয়ান রুম্মান, রাকিব হাসান, নওশাদ হোসেন, রনি খান প্রমুখ। এসময় বক্তারা ২০২২ অর্থ বছরের জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

Top