বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন


খোকন হাওলাদার, বরিশাল:দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন করেছে বরিশাল কোতয়ালী থানা বিএনপি। কেন্দ্রের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।কোতয়ালী থানা বিএনপি সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির। এছাড়া বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনশনে বক্তব্য রাখেন।

Top