বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিলি সহ একাধিক মামলার দুইজন মাদক ব্যবসায়ি আটক হয়েছে। শুক্রবার ভোর বেলা বেনাপোল পোর্ট থানার কাগমারি ও ভবেরবেড় থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের আব্দুল আজিজ খোকনের স্ত্রী খাদিজা বেগম (৪০) ও ভবেরবেড় গ্রামের টিটু মিয়া (৩২)।বেনাপোল পোর্ট থানা সুত্র জানায়, পৃথক অভিযানে থানার গাজিপুর গ্রাম থেকে খাদিজাকে ৩৩ বোতল ও ভবেরবেড় গ্রাম থেকে টিটুকে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করা হয়।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভ্ুঁইয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৫২ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করা হয়। এর মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ি।

Top