দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: আইপিসহ নানান জটিলতায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারো বেনাপোল বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজের।গত তিন দিনে ভারত থেকে ১০৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে রবিবার (২০ মার্চ) ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার (২১ মার্চ) ১৭৫ টন ৪৪০ কেজি ও মঙ্গলবার (২২ মার্চ) ৬৪ টন ৪০০ কেজি। বন্দর থেকে এসব পেঁয়াজ খালাস হয়ে আমদানিকারকের আড়তে চলে গেছে।দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশী পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানান জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল পেঁয়াজ আমদানি।এদিকে, পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে স্থানীয় বাজারে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।পেঁয়াজ আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, পেঁয়াজের প্রকারভেদে প্রতি মেট্রিক টন ১১১ ডলার থেকে ৩০০ ডলার পর্যন্ত মূল্যে ভারত থেকে আমদানি হচ্ছে। কাস্টমসে ১০ শতাংশ শুল্ককর পরিশোধ প্রতিকেজি পেঁয়াজের ডিউটি প্রদান করতে হচ্ছে ২ টাকা ৭৫ পয়সা। নাসিকের পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে পাইকারি বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকা ও হাসখালী পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকায়।

পেঁয়াজ আমদানিকারক মেসার্স গাজী এন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, আগামী ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানির শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে পূর্বের এলসির ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে। হঠাৎ করে দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা অনেকটা লোকসানের মুখে পড়বেন।পাইকারি পেঁয়াজ ক্রেতা মুজিবর রহমান জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে এক দিনেই দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। যেভাবে আমদানি বেড়েছে আরও দাম কমে আসবে।সাধারণ ক্রেতা জাবির বলেন, দুই দিন আগে পেঁয়াজের কেজি ছিল ৩২ থেকে ৩৫ টাকা। আমদানির খবরে এখন কেজি ২৮ টাকায় দাঁড়িয়েছে।বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, এক বছরেরও বেশি সময় পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে ১০৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Top