বেনাপোলে বিভিন্ন মামলার পলাতক ১০ আসামী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে বিভিন্ন মামলার পলাতক ১০ আসামী আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার পলাতক ১০ আসামীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।রোববার (২০ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, বেনাপোল উত্তর বারপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২), সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ (২৪), খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলীর ছেলে আশিকুর রহমান সেলিম (২৭), গাজীপুর গ্রামের ইলিয়াছ এর ছেলে রাজু খা (২২), বারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), একই গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসি খাতুন (৪৫), মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫), বৃত্তি আঁচড়া গ্রামের মিজাক আলীর দুই ছেলে বাবু (৩০) ও উজ্জল হোসেন (২৫)। অপর দিকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫)কে আটক করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বেনাপোলের বিভিন্ন এলাকায় রাতে অভিযান চালিয়ে ১০জন আসামীকে আটক করা হয়। আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top