বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধা বঞ্চিত শিশুরা পেল বিএনএসডি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বঙ্গবন্ধুর জন্মদিনে সুবিধা বঞ্চিত শিশুরা পেল বিএনএসডি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ


প্রেস বিজ্ঞপ্তি: নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন) এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বিএনএসডি ফাউন্ডেশন এর কাশীপুরস্থ প্রধান কার্যালয়ে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা-২০২২।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের সেক্রেটারী ও প্রশাসন পরিচালক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্বাস্থ্য) জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এবং আমাদের বিদ্যালয়ের সহকারী পরিচালক সাদেকুর রহমান।

চিত্রাঙ্কণ প্রতিযোগিতা শেষে কার্যালয় প্রাঙ্গণে প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে সংস্থাটিপ্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বরিশাল নগরীরতে আমাদের বিদ্যালয় কাশিপুর এবং আমাদের বিদ্যালয় ইছাকাঠী নামক শিক্ষা কেন্দ্র পরিচালনা করছে বিএনএসডি ফাউন্ডেশন। সম্পূর্ণ স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা আমরা এই স্কুলগুলো পরিচালনা করছি। শীঘ্রই মেঘিয়া গ্রামে জেলে পল্লীর শিশুদের জন্য আমাদের বিদ্যালয় মেঘিয়া নামক একটি স্কুল চালু করবে বিএনএসডি ফাউন্ডেশন।

Top